ট্রাক লাগবে রেফারেল প্রোগ্রাম: লাভ হবে দু’জনেরই
আপনি কি ট্রাক লাগবে-তে নিয়মিত ট্রিপ ধরছেন? নিয়মিত আয়ও হচ্ছে? এবার আপনার পরিচিত ট্রাক মালিককেও ট্রাক লাগবে ওনার অ্যাপে নিয়ে আসুন এবং সুযোগ করে দিন বেশি বেশি আয় করার। দুজনেই পাবেন আকর্ষণীয় বোনাস! রেফার করলেই আয় শুরু!
আপনি কী পাবেন?
আপনার রেফার করা নতুন ট্রাক মালিক তার প্রথম ট্রিপ শেষ করলেই আপনি পাবেন ৳১৫০ ক্যাশ বোনাস। টাকা সরাসরি আপনার ট্রাক লাগবে অ্যাকাউন্টে যোগ হবে।
সহজ রেফার, সরাসরি আয়। ট্রিপ সম্পন্ন হলেই নিশ্চিত বোনাস!
নতুন ট্রাক মালিক কী সুবিধা পাবে?
নতুন মালিক প্রথম ৩টি ট্রিপে পাবে আকর্ষণীয় কমিশন সুবিধা।
- প্রথম ট্রিপে ৩০% কমিশন ছাড়
- দ্বিতীয় ট্রিপে ৪০% কমিশন ছাড়
- তৃতীয় ট্রিপে ৫০% কমিশন ছাড়
এর ফলে নতুন মালিক দ্রুত প্ল্যাটফর্মে অভ্যস্ত হতে পারে এবং শুরু থেকেই আয় বাড়াতে পারে।
তবে, ১ টন ৭ ফিট ট্রাক এই রেফারেল প্রোগ্রামের আওতা বহির্ভূত।
কিভাবে রেফার করবেন?
- আপনার পরিচিত ট্রাক মালিককে বলুন রেফারেন্স কোড হিসাবে আপনার ট্রাক লাগবে ওনার অ্যাপে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ব্যবহার করতে।
- নতুন মালিক ট্রাক লাগবে ওনার অ্যাপে লগ ইন করে ভেরিফিকেশন সম্পন্ন করবেন।
- অ্যাপের ‘আমার ট্রাক’ সেকশনে ট্রাক মালিক তার ট্রাক যোগ করার সময় রেফারেন্স কোড অপশনে আপনার অ্যাপে রেজিস্টার্ড মোবাইল নাম্বার যুক্ত করবেন।
- নতুন মালিকের প্রথম ট্রিপ সম্পন্ন হলেই আপনার অ্যাকাউন্টে যোগ হবে ৳১৫০ বোনাস।
ট্রাক লাগবে বিশ্বাস করে, একসাথে এগিয়ে গেলে সাফল্যও ভাগ হয়, আয়ও বাড়ে।
আজই রেফার করুন। নিজেও আয় করুন, অন্যকেও আয় করতে সাহায্য করুন।










