ট্রাক লাগবে’র সাথে যুক্ত হয়েছে বিআরটিসি’র ট্রাক। এই অংশীদারিত্বের মাধ্যমে বিআরটিসি’র ১৮ ও ২০ ফিট ট্রাক এখন ট্রাক লাগবে ওনার অ্যাপে নির্ধারিত রুট ও শর্ত অনুযায়ী ট্রিপ গ্রহণ করবে।
বিআরটিসি’র এই ট্রাকগুলো নির্দিষ্ট লোড লোকেশন, ড্রপ পয়েন্ট এবং পণ্যের ধরন অনুযায়ী ট্রিপ গ্রহণ করবে।
যেসব লোকেশন থেকে পণ্য লোড হবে
নির্ধারিত ট্রাক ও প্রতিনিধির আওতায় লোড লোকেশনগুলো হলো –
- দিনাজপুর, ঠাকুরগাঁও
- রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম
- বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, গাইবান্ধা, জয়পুরহাট
- যশোর, কালীগঞ্জ, ঝিনাইদহ
- কুষ্টিয়া, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর
- তারাকান্দা, ময়মনসিংহ, নেত্রকোনা
যেসব স্থানে পণ্য ড্রপ হবে
বিআরটিসির এই ট্রাকগুলো বর্তমানে শুধুমাত্র নিচের নির্ধারিত ড্রপ পয়েন্টগুলোতে পণ্য পৌঁছে দেবে –
- ঢাকা জেলা
- নারায়ণগঞ্জ
- চট্টগ্রাম
- গাজীপুর
- ঘোড়াশাল
- সিলেট
কোন ধরনের পণ্য পরিবহন হবে
বিআরটিসির ১৮ ও ২০ ফিট ট্রাকে বর্তমানে শুধুমাত্র নির্ধারিত পণ্য পরিবহন করা যাবে।
অনুমোদিত পণ্যগুলো হলো –
- পচনশীল পণ্য
- চাল
- পাথর
বর্তমানে নির্ধারিত এই পণ্যগুলোর জন্যই বিআরটিসি’র ট্রাকগুলো ট্রিপ গ্রহণ করবে।
ট্রিপ বুক করার আগে যা মনে রাখবেন
- লোড লোকেশন নির্ধারিত এলাকার মধ্যে কি না
- ড্রপ পয়েন্ট নির্ধারিত রুটের মধ্যে কি না
- পণ্য অনুমোদিত তিনটি ক্যাটাগরির মধ্যে পড়ে কি না
বিআরটিসির ১৮ ও ২০ ফিট ট্রাক যুক্ত হওয়ার মাধ্যমে নির্দিষ্ট রুট ও নির্দিষ্ট পণ্য পরিবহনে
শিপাররা ট্রাক লাগবে প্ল্যাটফর্মে আরও একটি ট্রাকের অপশন পাবেন।
তাই ট্রিপ বুক করার সময় শিপারদের অবশ্যই
নির্ধারিত লোড লোকেশন, ড্রপ রুট এবং অনুমোদিত পণ্যের শর্তগুলো
মেনে ট্রিপ বুক করতে হবে।










